শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে হাসপাতালে দালালদের হামলায় দুই সংবাদকর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে হাসপাতালে দালালদের হামলায় দুই সংবাদকর্মী আহত
ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসির ক্যামেরা পার্সন আব্দুল্লাহ মামুন

নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের উত্ত্যক্ত করার ছবি তোলার সময়ে এক দল দালাল চক্রের হামলায় দুই সংবাদকর্মী আহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটে।

আহত দুই সংবাদকর্মী হলেন– ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার ও ডিবিসির ক্যামেরা পার্সন আব্দুল্লাহ মামুন।

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির শিকদার বলেন, আমরা দুইজন মূলত হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে গিয়েছিলাম। কিন্তু হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে দেখি দালালরা রোগীদের সাথে খারাপ ব্যবহার করছে, তাই সেটার ছবি তোলায় আমাদের দুইজনকে ৫ থেকে ৬ জন দালাল মিলে বেধড়ক মারধর করেছে।

ডিবিসির ক্যামেরাপার্সন মামুন বলেন, একটি ছবি তোলার কারণে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে দালালেরা। তারা ৫ থেকে ৬ জন মিলে জরুরী বিভাগের সমানে আমাকে রক্তাক্ত করেছে। কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেনি আমাকে বাঁচাতে। হাসপাতালের ডাক্তারদের সাথে মিলেই দালালরা এখানে কাজ করছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এই ঘটনায় অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা কেউ ছাড় পাবে না।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাজমুল হোসেন বিপুল বলেন, আমি বিষয়টি পরে লোকজনের মাধ্যমে শুনতে পেরেছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।