শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিভিন্ন ফলের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে বিভিন্ন ফলের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
ফলের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ মার্চ) নগরীর চাষাড়াস্থ কালির বাজারের বিভিন্ন স্থানে মোবাইল এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, এ সময় চারার গোপস্থ ফলের আড়তে পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ফল বিক্রি না করার জন্য সচেতন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি মো: সুমন খন্দকার ও জেলা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান আরো উপস্থিত ছিলেন বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক।

আল/দীপ্ত

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।