শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে ফিল্মি স্টাইলে যুবককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ফিল্মি স্টাইলে যুবককে হত্যা
এ্যাপেলো ক্লিনিকের সামনে প্রকাশ্যে যুবককে হত্যা ।

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফিল্মি স্টাইলে প্রকাশ্যে আল আমিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় শুভ (২২) নামে আরেক যুবক আহত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম। এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় চাষাঢ়া বালুর মাঠ এ্যাপেলো ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে ও আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। আল আমিন অটোরিকশা গ্যারেজের ব্যবসায়ী ছিলেন আর শুভ একটি পোশাক কারখানার মেশিন অপারেটরের কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এ্যাপেলো ক্লিনিকের সামনে ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দাড়িয়ে থাকা আল আমিন ও শুভ‘কে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে রক্তাত অবস্থায় তাদের অটোরিকশায় তুলে নিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় আবারও মারধর করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোটিয়া জেনারেল হাসপাতালে নিলে আল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে আর গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: সাইপ্রাসে ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

নিহতদের স্বজনরা জানান, মাসদাইর এলাকায় স্থানীয় রমু ও অনিকের সাথে আল আমিনের বিরোধ ছিল। গতকাল রাতে পরিকল্পিতভাবে আল আমিনকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যারা হতাকান্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে রমু নামে একজনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে।

 

গৌতম/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।