শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে গাড়ী চাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে গাড়ী চাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাড়ীর চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় তাদের সাথে থাকা মা আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে কাঁচপুরের ক্যাওডালা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সুরেষ ডাকুয়া (৪০) ও ছেলে রোকেশ ডাকুয়া (৯)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)। তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রামে।

বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকাল ৭টার দিকে ক্যাওডালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে রোকেশ। আর ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

আহত মা নিপু রায় জানান, গত শনিবার গ্রাম থেকে স্বামী–সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে’ গিয়েছিলেন পূজার্চনার জন্য। সেখান থেকে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিলো শিশুটি। আর তাদের পিছনে ব্যাগ হাতে পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তাদের ওপর উঠিয়ে দেয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। পরে আইনি পক্রিয়া শেষে বাবা–ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

গৌতম/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।