শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাদিম হত্যাকাণ্ড মামলায় আসামীর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাদিম হত্যাকাণ্ড মামলায় আসামীর জামিন নামঞ্জুর

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান মাহমুদুল আলম বাবুসহ ৯ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

অপরদিকে হত্যাকাণ্ডে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন মিয়াকে সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে বকশীগঞ্জে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ৪ জুলাই) দুপুরে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে বিবাদীপক্ষ। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে সকলের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

৩ জুলাই দিবাগত রাত ২ টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা থেকে চেয়ারম্যানের সহযোগী নয়ন মিয়াকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকালে তাকে আদালতে তোলা হলে সেখানে ৫দিনের রিমান্ডের আবেদন করা হবে।

এনিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তানভীর/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।