শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে মাইেক্রাবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত এক, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে মাইেক্রাবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত এক, আহত ৫

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম (৫০) ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ছিটকে সড়কের পাশে ফিডার রোডে গিয়ে পড়ে। এতে প্রাইভেটকারে থাকা আব্দুল করিম ঘটনাস্থলেই নিহত হয় এবং তার গাড়ির চালক আহত হয়। অপর মাইক্রোবাসটিও সড়কের অন্য পাশে পড়ে গিয়ে পড়ে এতে মাইক্রোবাসের ৪ জন আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ