দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ট্রেনে কেটে নিহত ১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রেনে কেটে নিহত ১

 

নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরম এলাকায় ট্রেনে কেটে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি আত্মহত্যা করার জন্য অন্য কোন এলাকা থেকে এখানে এসেছিল।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে থেকে নির্ধারিত সময় শেষে চলতে শুরু করলে প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুরু করে। পরে ট্রেন স্টেশন অতিক্রম করে চলে গেলে লাইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে।

তিনি আরও জানান, ঘটনাটি নাটোর ফায়ার সার্ভিস সদস্য ও সান্তাহার জিআরপি পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।