দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরের ৪টি আসনের ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরের ৪টি আসনের ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল
জেলা প্রশাসকের কার্যালয়

 

নাটোরের ৪টি আসনের মনোনয়ন পত্র বাছাই শেষে ৪৩ জনের মধ্যে ১২ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এতে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়াল ৩১ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাছের ভুঁঞা মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন। এ সময় প্রাথীরা সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ৪টি আসনের মধ্যে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়।

নাটোর– ২ (সদর–নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। নাটোর–৩ (সিংড়া) আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। এর মধ্যে ৪ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে দুইজন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়।

বাতিল ঘোষণা করা সকল প্রার্থীর জমাকৃত কাগজ পত্রে ভুল তথ্য উপস্থাপন করায় তাদের বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাছের ভুঁঞা।

 

আরও পড়ুন: ফেনীর ৩টি আসনে ৩৮ প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়ন বাতিল

 

সাহেদুল আলম / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।