শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীর ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আদীব জামাল
আদীব জামাল
নরসিংদীর ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীর মাধবদীতে প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস কতৃপক্ষের তত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

কতৃপক্ষ জানান, ২ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়নগঞ্জের আড়াই হাজার থানার সীমান্তবর্তী অঞ্চল, আলগী খোচপাড়া ও বিবির কান্দী অন্তত ৩টি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিলো। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর পুনরায় চালু হয়েছে।

তিতাস গ্যাস কতৃপক্ষ আরও জানান, এবার স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেওয়াতে ইতোমধ্যে, যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তার ফলে প্রতিমাসে অন্তত ২ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে। যা, গত ২ যুগ ধরে প্রতিমাসে লোকসান দিতে হয়েছিলো। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানা গুলো পর্যাপ্ত গ্যাস পাবে এবং গতি বাড়বে।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় তিতাস গ্যাস কতৃপক্ষের পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ও ডিসি চৌধুরী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।