শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার (৯ জুন) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজ অংশগ্রহণ করবে।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম তালেব হোসেন, পৌর মেয়র আমজাদ হোসেন, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক জেরা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন কলেজের প্রতিনিধি। উদ্বোধনী খেলায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে নরসিংদী পাবলিক কলেজ।

 

মো.সেলিম মিয়া/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।