দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে ডেঙ্গু আক্রাত হয়ে এক নারীর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নরসিংদীতে ডেঙ্গু আক্রাত হয়ে এক নারীর মৃত্যু
নরসিংদী

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে দুইজন ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন ডা. মো নুরজল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নারী।

নিহত নারীর নাম ফেরদৌসি বেগম (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাসিন্দা। এর আগে গত ১৮ জুলাই পুষ্পা রানী সাহা নামে আরও এক নারীর মৃত্যু হয় একই হাসপাতালে।

গত ২৪ ঘন্টায় নরসিংদীতে নতুন করে ৫৭ জন ডেঙ্গ রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট ডেঙ্গ রোগীর সংখ্যা দাড়িয়েছে দুই হাজার এক’শ ৪৮ জনে। এ ছাড়া, জেলার সবগুলো হাসপাতালে ভর্তি আছে মোট এক’শ ৩৮ জন রোগী ।

মোঃসেলিম মিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ