শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নরসিংদীতে ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, শহরের ব্রাহ্মন্দী মোড়ের একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করা হয়। পরে পালিয়ে যায় প্রতিপক্ষরা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।