দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

নবম বছরে পদার্পণ করলো দীপ্ত টিভি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নবম বছরে পদার্পণ করলো দীপ্ত টিভি

 

দর্শকের ভালবাসায় সিক্ত হয়ে হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের ৮ বছর পেরিয়ে নবম বছরে দীপ্ত টিভি।

শনিবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর এবং শিল্পী–কলাকুশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় দীপ্ত পরিবার।

২০১৫ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে বিনোদনভিত্তিক টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। খুব অল্প সময়েই চ্যানেলটি জায়গা করে নেয় দর্শকদের মনে।

নবম বছরে পদার্পণ উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে বাহারি খাবার ও শীতের পিঠার আয়োজনে ছিল উৎসবের আমেজ। বিশেষ এই দিনটিতে শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয় দীপ্ত পরিবার। আগামীতে আরও ভালো অনুষ্ঠান ও সংবাদ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দীপ্ত পরিবার।

বিগত দিনের সাফল্যকে পুঁজি করে নতুন চ্যালেঞ্জ নিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।

আগামী দিনের অনুষ্ঠানমালায় নতুন নতুন চমক দেয়ার প্রতিশ্রুতি দেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী।

শিল্পীদের সূরের মূর্ছনা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন মুগ্ধ করে অতিথিদের।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।