শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ দশানী নদীর পানিতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মেরুরচর ইউনিয়নের আইরমারী মন্দিপাড়া এলাকায় মৃত্যু ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয় উপজেলার আইরমারী মন্দিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ফাহিম মিয়া।

স্থানীয়রা জানান, শিশু মা ফাহিমকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। স্থানীয়রা পাশের দশানী নদীতে গিয়ে মরদেহ দেখে উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে ওই শিশুর মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোন এক ফাঁকে সে পানিতে পড়ে মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ শিশু মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হীরা