রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপার কালি নদীতে গোসল করতে নেমে সোহাগ হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


সোহাগ একই গ্রামের সাগর মোল্লার একমাত্র ছেলে এবং শৈলকুপা দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে কালি নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সোহাগ।

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি ।

শাহরিয়ার/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More