শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় বিষমুক্ত সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় বিষমুক্ত সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

নওগাঁয় বিষমুক্ত শীতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাউ, শিম, বেগুনসহ নানা সবজি উৎপাদন করছেন তারা। বাজারে এসব সবজির চাহিদাও বেড়েছে।

নওগাঁ সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে, প্রায় ২ বিঘা জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ও সেক্স ফেরোমন ট্যাব ব্যবহার করে বিভিন্ন জাতের লাউ, শিম ও বেগুনের চাষ করছেন আব্দুল আজিজ। বিষমুক্ত ভাবে উৎপাদন করা হচ্ছে এসব সবজি। অনেক পাইকার সবজি ক্ষেতে এসে, কিনে নিয়ে যাচ্ছেন এগুলো।

বিষমুক্ত সবজি চাষ করতে, নওগাঁর ১১টি উপজেলায় আধুনিক পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। নওগাঁয় চলতি মৌসুমে ৮ হাজার ৮শ হেক্টর জমিতে, আগাম জাতের শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।