দীপ্ত নিউজ
জাতীয়

‘ধর্ষণ’ শব্দ না ব্যবহারে পরামর্শ, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ধর্ষণ’ শব্দ না ব্যবহারে পরামর্শ, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরে এ নিয়ে আলোচনা–সমালোচনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত ‘ধর্ষণ’ শব্দ না ব্যবহারে পরামর্শ, ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশকরেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখপ্রকাশ করছি।’