শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির শিক্ষার্থী, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির শিক্ষার্থী, অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দুলাল খন্দকার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বরগুনা জেলার ফুলঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল দুমকী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত বারেক খন্দকারের ছেলে।

র‌্যাব জানায়, গত ২০২৩ সালের ১৭ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণে ওই শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি পরিবার বুঝতে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যায়; সেখানে চিকিৎসকরা জানান সে আট মাসের অন্তঃসত্ত্বা।পরে তার বাবা দুমকি থানায় দুলালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

র‌্যাব–৮ এর কোম্পানি কমান্ডার সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমরান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।