শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি মোবারক, অতঃপর…

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি মোবারক, অতঃপর…
অভিযুক্ত মোবারক সরদার।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারন করা ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। অভিযুক্ত চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক সরদার। এলাকায় তাঁর চায়ের দোকান আছে। মোবারকের ৫ ছেলে–মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে ( সম্পর্কে ভাতিজি)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩ মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। এ সময় ঘরে তাঁর পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। তিন–চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এতে ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তাঁর পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোবারক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। দেখে নেওয়ার কথা বলেও শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ তাঁকে (সোবারক) উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ওই কিশোরী অথবা তার বাবা মামলাটি করবেন। মামলা করার পর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।