শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ধর্ষণের অভিযোগে বৃদ্ধা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্ষণের অভিযোগে বৃদ্ধা গ্রেপ্তার
অভিযুক্ত মজিবর হাওলাদার

তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

গ্রেপ্তার মজিবর নলছিটি উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রবিবার সকালে ওই শিক্ষার্থীর মা বাইরে গেলে ঘরে কেউ না থাকায় একা পেয়ে মজিবর তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পিছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর জানান, মামলা দায়ের হবার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেল–হাজতে প্রেরণ করা হয়েছে।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।