শিরোনাম
ঢাকা-আরিচা মহাসড়কে ‘সবুজায়ন কর্মসূচি’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সওজ’এর ৪ শতাধিক স্থাপনার ছাদে বসছে সৌরবিদ্যুৎ প্যানেল কলকাতায় দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৯ ফেসবুকে ফ্রি ‘ভেরিফায়েড ব্যাজ’ পাবেন না যারা ‘জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব’ সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ‘জাতীয় পতাকা’ প্রদান করলেন প্রধানমন্ত্রী দুর্গাপূজা: হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের নাম-পরিচয় শনাক্ত বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো ‘স্পাইনাল মাসকুলার এট্রোফি’র চিকিৎসা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশে প্রথমবারের মতো ‘স্পাইনাল মাসকুলার এট্রোফি’র চিকিৎসা

দেশে প্রথম দেয়া হল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগের ব্যয়বহুল জিন থেরাপি। রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে এক শিশুকে দেয়া হয়েছে ২২ কোটি টাকা মূল্যের এই থেরাপি। অনেক শিশুর প্রাণ বাঁচাতে এটি দেশে সহজলভ্য করার দাবি চিকিৎসকদের।

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ। একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের রোগ। জিনগত ত্রুটির কারণে সৃষ্ট এ রোগে প্রতিবছর বিশ্বে অসংখ্য শিশু মারা যায়। দেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সম্প্রতি বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস এ রোগের একটি জিন থেপারি আবিষ্কার করেছে। লটারির মাধ্যমে বিনামূল্যে পাওয়া এ থেরাপি মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মানিকগঞ্জের শিশু রাইয়ানকে প্রথম প্রয়োগ করা হয়।

অত্যন্ত ব্যয়বহুল এই জিন থেরাপি প্রথম বাজারে আসে ২০১৯ সালে। কয়েকটি দেশে বাণিজ্যিক অনুমোদন থাকলেও ছাড়পত্র মেলেনি বাংলাদেশে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে আক্রান্তদের সঠিক তথ্য নেই। তবে নিউরোসায়েন্স হাসপাতালে গত বছরই সন্দেহভাজন ৩০ জনকে শনাক্ত করা হয়।