শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের ৩ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের ৩ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

 

দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদ–নদীর পানি এখনও বিপৎসীমার উপরে রয়েছে। ফলে, বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। পানিবন্দি হয়ে আছে নিচু ও চর এলাকার মানুষ।

টাঙ্গাইলে যমুনার পানি সোমবার সকালে পোড়াবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২২ সে.মি, ধলেশ্বরীর পানি এলাসিন পয়েন্টে বিপৎসীমার ১৫ সে.মি এবং ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপৎসীমার ৬৪ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

একই সময় গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ির তিস্তামুখঘাট পয়েন্টে বিপৎসীমার ১৯ সে.মি এবং যমুনা বিপৎসীমার ১৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে আছে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলায় ব্রহ্মপুত্র ও যমুনা তীরবর্তী ১৬৫ চরের বাসিন্দারা।

জামালপুরে সকালে যমুনা বিপৎসীমার ৪ সে.মি ওপরে ছিল। এখনো ডুবে আছে আশপাশের এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

তবে, মানিকগঞ্জে যমুনার পানি আরিচা পয়েন্টে কমতে শুরু করেছে। ভাঙনের ঝুঁকিতে আছে দৌলতপুর ও ঘিওর উপজেলার অর্ধ শতাধিক স্থাপনা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।