শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

 

দেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ভারত থেকে প্রবেশ করে পদ্মা নদীর সাথে সংযোগ হওয়া মহানন্দা নদীতে চলছে এর নির্মাণ কাজ। কাজ শেষ হলে নদীপাড়ের বাসিন্দাদের আর্থ–সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে প্রকল্পটি।

ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানি সঙ্কট। রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হলে এ এলাকায় বছরজুড়ে নদীর পানি থাকাসহ ভূগর্ভস্থ পানির স্তরও স্বাভাবিক থাকবে। ফলে সহজেই মিলবে সুপেয় পানি।

২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রায় এক দশক পর ২০২১ সালের ১১ নভেম্বর শুরু হয় প্রকল্পের কাজ।

মহানন্দা নদীতে জেলা শহরের রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ভাটিতে নির্মাণ হচ্ছে এই প্রকল্পটি। যা বাস্তবায়িত হলে নদীর দুই ধারের ৮ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

৩৯৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৭ শতাংশ। আগামী বছরের জুনের মধ্যে বাকি কাজ শেষ হবে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫১ কোটি টাকা।

 

 

আল/ দীপ্ত সংবাদ