শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজনীতি

দেশের মানুষ নয়, ক্ষমতাসীনরা বেহেশতে আছেন: চুন্নু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের মানুষ নয়, ক্ষমতাসীনরা বেহেশতে আছেন: চুন্নু
মুজিবুল হক চুন্নু

তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। দেশের মানুষ নয়, ক্ষমতাসীনরা বেহেশতে আছেন। আর বিএনপি বেহেশতে যেতে আন্দোলন করছে। আসন্ন নির্বাচন নিয়ে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি যেভাবে সরকারের মার খাচ্ছে, ঠিক তেমনি বিএনপি সরকার জাতীয় পার্টিকেও মেরেছে।

বছরের পর বছর নির্যাতন সত্ত্বেও জাতীয় পার্টি টিকে উল্লেখ করে আছে মুজিবুল হক চুন্নু বলেন, দুই দলের (বিএনপি ও আ. লীগ) আমলে দেশের মানুষ কোনো সুখ পায়নি। দল দুটি মুদ্রার এপিঠ ওপিঠ।

বিএনপি–আ.লীগের মারমুখী অবস্থানে দেশের মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব অভিযোগ করেন, দেশে লুটপাট ও দুর্নীতির খেলা চলছে।

এফএম/দীপ্ত সংবাদ