শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
অর্থনীতি

দেশের ব্যবসা-বাণিজ্যে ৪ বাধা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের ব্যবসা-বাণিজ্যে ৪ বাধা
সিপিডি

দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি ঘাটতি ও বৈদেশিক মুদ্রার সংকট দেশের ব্যবসা–বাণিজ্যের জন্য এখন বড় বাধা। এমনটাই বলছেন শতকরা প্রায় ৭০ ভাগ উদ্যোক্তা। সিপিডির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পরিস্থিতির উত্তরণে প্রতিটি সরকারি দপ্তরে ন্যায়পাল নিয়োগসহ, ১০ দফা সুপারিশ করেছে এই গবেষণা প্রতিষ্ঠান।

দেশের ব্যবসা–বাণিজ্যের সার্বিক পরিবেশ নিয়ে সম্প্রতি ঢাকা, সাভার ও গাজীপুরের ৭১ জন উদ্যোক্তার ওপর জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ– সিপিডি। এতে উঠে আসে ব্যবসায়ীদের নানা সমস্যার চিত্র। এরমধ্যে অন্যতম হলো অনিয়ম ও লাল ফিতার দৌরাত্ম্য। ফলে, অনেক সম্ভবনার বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক।

শতকরা ৫০ ভাগের বেশি উদ্যোক্তা মনে করেন, মানসম্মত জ্বালানি সরবরাহে ঘাটতি ও লাগামহীন মূল্যস্ফীতি আগামী দিনে বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়াবে।

পরিস্থিতির উত্তরণ ও দুর্নীতির লাগাম টানতে, বেশ কিছু সুপারিশ দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠান। আমদানি নির্ভর জ্বালানি নীতি পরিবর্তন এখন সময়ের দাবি বলে উল্লেখ করে সিপিডি।

 

আল / দীপ্ত সংবাদ