
জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকালে জীবননগর ডিগ্রি কলেজ মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মোঃ শরীফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মোজাফ্ফর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এবং দীপ্ত টিভি সিনিয়র সাংবাদিক মোঃ আদিব জামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত। সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখা ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী সম্বলিত ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, মসলা, আলু, লবণ, চিনি, ছোলা, খেজুর ও মুড়িসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
আয়োজকরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্যনিরাপত্তায় সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।