শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদিবাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদিবাসী নিহত

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্টিফেন তির্কি (৪৮) নামের উড়াও সম্প্রদায়ের এক আদিবাসী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহজনক ৩ আদিবাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৮ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও শহরস্থ পরিষদ পাড়া এলাকায় ছুরিকাঘাতে তিনি নিহত হয় এই আদিবাসী।

আটককৃতরা হলেন,জুলিয়ান টপ্প(৪২),পিতা মৃত

শিলিউস টপ্প,প্রদীপ তির্কি (১৯),পিতা মৃত জসেন্ত তির্কি,মনোরঞ্জন তীগ্যা(৩৭),পিতা মৃত বন্ধন তীগ্যা।

স্টিফেন কলেজ পাড়ার মৃত দানিয়েল তির্কির ছেলে।

স্টিফেনের স্ত্রী ভেরনিকা খালকো জানান, আমার স্বামী মদ খেতে গেলে জুলিয়ান ও গাবে পথ রোধ করে। টাকা না পেয়ে তারাই আমার স্বামীকে আঘাত করেছে। আমি তাদের বিচার দাবি করছি।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যাক্তি রাত ১০টা ৩০ মিনিটে পরিষদ পাড়ায় রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফেন তির্কি (৪৮) কে গুরুত্ব জখম অবস্থায় অন্ধকারে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্বার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্টিফেন তির্কিকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম বলেন, স্টিফেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকের মাঝ বরাবর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ৩ জনকে আটক করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।