শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘রিমাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘রিমাল’

ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে যশোর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। আরও উত্তরপূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারগুলোকে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।