দীপ্ত নিউজ
অন্যান্য

দুর্ঘটনায় পতিত সিএনজি থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্ঘটনায় পতিত সিএনজি থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
সিএনজি থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

ফেনীর দেবীপুরে দুর্ঘটনায় পতিত একটি সিএনজি থেকে বের হয়ে এসেছে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা। হাইওয়ে পুলিশ মাদকগুলো উদ্ধার করেছে।

বুধবার (১৪ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর মা মনি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বুধবার (১৪ জুন) দুর্ঘটনায় পতিত সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়ার সময় ভেতরে থাকা বস্তার মধ্যে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়।

সিএনজিটিতে কোন রেজিষ্ট্রেশন নাম্বার ছিলো না। দূর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।