শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
পরিবেশ

দুপুরে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

দুপুর ১ টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সাথে থাকতে পারে মাঝারী বর্ষণ/ বজ্রসহ বৃষ্টি। শুক্রবার(২৩ জুন) এক আবহাওয়া বার্তায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশের তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকের সূর্যোদয়ের সময় ৫:১২ পূর্বাহ্ন এবং আজকের সূর্যাস্তের সময় ৬:৫০ অপরাহ্ন।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

 

পূর্ণ/ দীপ্ত সংবাদ