শিরোনাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি বিএসটিআই-বিসিএসআইআরসহ তিন ল্যাবে পরীক্ষিত কাজী ফার্মস কিচেনের মাফিন বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় চিকিৎসা শেষে স্যাটেলাইট কলার পরিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হলো ‘মেছোবিড়াল’ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুই সন্তানকে নিয়ে বিষপান, মায়ের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুই সন্তানকে নিয়ে বিষপান, মায়ের মৃত্যু
দুই সন্তানকে সঙ্গে নিয়ে মায়ের বিষপান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। এতে ওই নারীর মৃত্যু হয়েছে। দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুরে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। দুই মেয়ে তাবাচ্ছুম (৬) এবং ফাতেমা (৪) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, হাসপাতালে আনার আগেই তানিয়া নামের ওই নারীর মৃত্যু হয়েছে। তাবাচ্ছুম ও ফাতেহা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। তারা এখনও শঙ্কামুক্ত নয়।

মৃত তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, তানিয়ার স্বামী কাউছার মালেশিয়া প্রবাসী। প্রায় বছর খানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমায়। এ সময়ে দুজনের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।