শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ১৩ টন ডাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ১৩ টন ডাল

বাংলাদেশের একমাত্র নৌ–চ্যানেল গাবখানে স্রোত, বাতাস ও কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে একটি ডালবাহী কার্গো জাহাজের তলা ফেটে পানি ঢুকে ডুবে ডুবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় রক্ষা পেয়েছে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এম,ভি স্কাই ভিউ ইন্টারন্যাশনাল জাহাজটি সা‌ড়ে ১৩ টন ডাল নি‌য়ে যশো‌রের নোয়াপাড়া য‌াচ্ছিল। প‌থে ঝালকাঠি–কাউখালীর গাবখান চ্যানেলের ভিতরে মংলা থেকে ছেড়ে আসা তেল বোঝাই এম,ডি রুপসার সা‌থে রাত একটার দি‌কে নৌ চ্যানেলের ভিতরে স্রোত, বাতাস ও কুয়াশার কারনে দু্ই জাহা‌জে পাশাপাশি সংঘর্ষ হয়।

এ‌তে এমবি স্কাই ভিউ কার্গোর তলা ফে‌টে যায়। এ সময় জাহাজটি দ্রুত চালিয়ে কাউখালী স্টিমার ঘাটের সামনে নদীর কিনারে এসে নোংর করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত উদ্ধারের জন্য দুটি বার্স জাহাজ ব্যবস্থা করে জাহাজটিকে ডুবা থেকে রক্ষা করে।

খবর পেয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রেন এবং জাহাজটি উদ্ধারে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেয়। প‌রে জাহাজের সকল মালামাল নিরাপত্তার সা‌থে দ্রুত খালাস করে জাহাজটি ডুবে যাওয়া থে‌কে রক্ষা করেন।

এ সময় কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লা, কাউখালী থানা ইনচার্জ মোঃ জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান উপ‌স্থিত ছি‌লেন।

 

কবির হোসাইন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।