বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআর জওয়ানরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পাচ্ছেন আজ। এরমধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৬ জন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ২২জন কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনেরা।

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাইবাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকাথ শর্তে বন্দিদেরকে জামিনে মুক্তি দেয়া হচ্ছে।

গত ২০ জানুয়ারি রবিবার বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More