শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

‘দীপ্ত স্টার হান্ট’ এর জুরি হলেন মিথিলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘দীপ্ত স্টার হান্ট’ এর জুরি হলেন মিথিলা

সারা দেশজুড়ে অভিনয়ের প্রতিভা খুঁজে বের করতে দীপ্ত টিভি নিয়ে এসেছে নতুন রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে এই শোয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শোয়ের প্রধান বিচারক অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, তানভীর খান, খৈয়াম সানু সন্ধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই রিয়েলিটি শো–এর জুরি হিসেবে এবার যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা।

এই রিয়েলিটি শোতে অংশ নিতে প্রতিযোগীদের starhunt.deeptoplay.com লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে প্রতিযোগীরা বিভিন্ন ধাপের অডিশন, ওয়ার্কশপ ও অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে এগিয়ে যাবে। প্রতিযোগীদের অভিনয়ের দক্ষতা, প্রেজেন্টেশন ও অন্যান্য গুণাবলী যাচাই করবেন দেশের সিনেমা ও মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

‘দীপ্ত স্টার হান্ট’–এর সেরা প্রতিযোগীরা দীপ্ত টিভির ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং সিনেমায় কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি কাজী মিডিয়ার সাথে বিভিন্ন প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগও থাকবে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।