শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

‘দীপ্ত প্লে’ আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘দীপ্ত প্লে’ আসছে আজ

সাত বছর ধরে সফলতার সঙ্গে কাজী মিডিয়া লিমিটেড তাদের অনুষ্ঠান সম্প্রচার দীপ্ত টিভির সঙ্গে নতুন যুক্ত হতে চলেছে ওটিটি প্ল্যাটফরমটি। আজ সোমবার দীপ্ত টিভির নিজস্ব ভবনে দীপ্ত প্লের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে এখানে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এছাড়া ছোট গল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশী ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে।

দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ও সিরিজ ছাড়াও এই প্ল্যাটফর্মে থাকবে দীপ্ত টিভির সকল জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ডাবিং সিরিয়াল এখানে দর্শকরা দেখতে পাবেন যখন-তখন, যে কোনও সময়ে। সাবসক্রিপশন মাধ্যমে এ অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। হাজারেরও বেশি বাংলা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে দেশে ও দেশের বাইরে থাকা বাংলা দর্শকের জন্য।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।