শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

‘দীপ্ত প্লে’তে আসছে ফায়ার সার্ভিস কর্মীর গল্প নিয়ে ‘অগ্নিপুরুষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘দীপ্ত প্লে’তে আসছে ফায়ার সার্ভিস কর্মীর গল্প নিয়ে ‘অগ্নিপুরুষ’

হাজারের বেশি বাংলা কন্টেন্ট নিয়ে গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। নতুন ওটিটি প্ল্যাটফর্মে এবার মুক্তি পেতে যাচ্ছে আর আর ক্যাবল নিবেদিত ‘দীপ্ত প্লে’ অরজিনাল ফ্লাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেন আবু হায়াত মাহমুদ। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল।

 

ফায়ার সার্ভিসের একজন কর্মীর ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অগ্নিপুরুষ’। এটি দীপ্ত প্লেতে প্রচার হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে, ফিল্মটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

‘দীপ্ত প্লে’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছিল ডাবিংকৃত ধারাবাহিক সিরিয়াল ‘সূর্যকন্যা’ দিয়ে। ‘অগ্নিপুরুষ’ ছাড়াও মুক্তির তালিকায় আছে মাহমুদুর রহমান হিমির ‘পরী’, মিজানুর রহমান আরিয়ানের ‘শহরে অনেক রোদ’, অনিমেষ আইচের ‘আঁশটে’ প্রভৃতি দিয়ে।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।