শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত প্লেতে আসছে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত প্লেতে আসছে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’

নতুন বছরে ওটিটি ফ্লাটফর্ম দীপ্ত প্লে নিয়ে এসেছে বাংলা ডাবিং করা তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। ধারাবাহিকটি তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর হিসেবে পরিচিত। তবে দীপ্ত প্লে‘‌তে ‘‌গুড ডক্টর’ নামে পহেলা জানুয়ারি ২০২৫ সাল থেকে দেখা যাবে।

বেফা একজন তরুণ ডক্টর যে অটিজমের সঙ্গে সঙ্গে সাভান্ট সিনড্রোমেও আক্রান্ত। ফলে সে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আর অসাধারণ মেমোরির অধিকারী। অন্তর্মুখী স্বভাবের কারণে আলি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা–নিগ্রহ আর সামাজিক উপেক্ষায়। জীবনে তার একমাত্র ভরসাযোগ্য মানুষ ছিল বড় ভাই আহমেত যে সব সময় তাকে আগলে রাখতো। ছোটবেলায় মারা যাওয়া পোষা খরগোশকে সুস্থ করতে পারবে ভেবে তাকে নিয়ে এক ক্লিনিকে গিয়েছিল আলি, সেখানেই পরিচয় ডা. আদিলের সঙ্গে যিনি পরে তার আইনি অভিভাবক হয়ে ওঠেন।

একমাত্র ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সে নিজেকে একজন সার্জন হিসেবে তৈরি করার লক্ষ্য নির্ধারণ করে। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের শুরু হয় বেরহায়াত হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে যোগদানের মাধ্যমে কিন্তু সেখানেও শুরু হয় নানা প্রতিকূলতা। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সিনিয়র সার্জন ডা. ফেরমান যিনি আলিকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন না।

ক্যারিয়ারে ডা. আদিলের পাশাপাশি আলিকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় সহকর্মী ডা. নাযলি। আলি নিজের অস্বাভাবিক জীবন থেকে কখনও স্বাভাবিক জীবনে ফিরে এসে সার্জন হতে পারবে কিনা দেখতে চোখ রাখুন দীপ্ত প্লেতে।

চরিত্র ও কণ্ঠা দিয়েছেন যারা। খায়রুল আলম হিমু (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী মরু (ফেরমান), জয়শ্রী মজুমদার লতা (নাযলি), মেরিনা আক্তার মিতু (কিভিলজিম), রুবাইয়া মাতিন গীতি (বেলিয), সজিব রায় (তানজু), তারভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভী), মির্জা জান্নাতুল আফরিন (গুলিন) এবং মশিউর রহমান দিপু (আদিল)।

মাহমুদুল হাসান মুরাদের তত্বাধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

‘গুড ডক্টর‘ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।