শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

‘দীপ্ত অ্যাওয়ার্ড’ পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘দীপ্ত অ্যাওয়ার্ড’ পেলেন যারা

দীপ্ত টেলিভিশন চতুর্থবারের মতো প্রদান করেছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক পারভীন হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ এবং অন্য অভিনয়শিল্পীরা।

মোট ১৩টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে– এবারের দীপ্ত অ্যাওয়ার্ড। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। এছাড়াও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে আরও দুইটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ এর ক্যাটাগরিগুলো– ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটকে নিবার্চিত হয়েছে কায়সার আহমেদ পরিচালিত নাটক ‘‌বকুলপুর সিজন ২’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌আ খ ম হাসান’ (নাটক: বকুলপুর), অভিনয় শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌কেয়া পায়েল’ (নাটক: শিউলী মালা), অভিনয় শিল্পী (পার্শ্বচরিত্র) নির্বাচিত হয়েছেন ‘‌সমাপ্তি মাশুক’ (নাটক: শিউলী মালা)।

একক নাটক: আলোচিত একক নাটক দর্শক ভোটে নিবার্চিত হয়েছে রাগিব রাইহান পিয়ালের পরিচালিত ‘‌বাডিস’, একক নাটক: আলোচিত একক নাটক জুরি অ্যাওয়ার্ডে নিবার্চিত হয়েছে মিশুক মিঠুর পরিচালিত ‘‌বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌মোশাররফ করিম’ (নাটক: নেশার লাটিম), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌তানজিম সাইয়ারা তটিনী’ (নাটক: ভালোবাসার প্রথম কদম ফুল)।

ওয়েব ফিল্ম: ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দর্শক ভোটে নির্বাচিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের আলোচিত ওয়েব ফিল্ম: ‘‌পয়জন’, ওয়েব ফিল্ম: ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে জুরি অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছে অনিমেষ আইচের আলোচিত ওয়েব ফিল্ম: ‘‌মায়া’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘‌জিয়াউল ফারুক অপূর্ব’ (ওয়েব ফিল্ম: ইউএনও স্যার), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‘‌তানজিন তিশা’ (ওয়েব ফিল্ম: পয়জন)।

ডাবিং সিরিয়াল: আলোচিত ডাবিং সিরিয়াল নিবার্চিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘‌সূর্যকন্যা’।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ প্রচারিত হবে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা দিঘী, চিত্রনায়িকা বুবলি, অভিনয় শিল্পী তানজিন তিশা এবং নৃত্যশিল্পী বারিষ হক। কোরিওগ্রাফিতে ছিলেন সোহাগ ড্যান্স। সংগীতে ছিলেন পারশা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মো. মাসুদ মিয়া।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।