শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির ফের অবনতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির ফের অবনতি

ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির ফের অবনতি হয়েছে। দূষণ কমাতে দিল্লী ও এর আশপাশের এলাকায় নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রতি বছর শীতে চারা রোপনের আগে শস্য বর্জ্য এবং খড় পোড়ানোর কারণে, দিল্লি ও আশপাশের এলাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। এর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। “বাতাসের অবস্থা খুবই খারাপ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা অনেক বেশি। অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।”

দূষণ কমাতে রাজধানী ও এর আশপাশের এলাকার বেসরকারি সকল নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি প্রশাসন। একইসঙ্গে ইমারত ভাঙার কাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সড়কে পানি ছিটিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করছে নগর কর্তৃপক্ষ।

“সমাধান শুধু সরকারের হাতে নয়। এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজস্ব যানবাহনের পরিবর্তে গণপরিবহনে চলাচল করতে হবে। পাশিপাশি সচেতন হতে হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির সড়কে ডিজেলচালিত অটোরিকশা নিষিদ্ধ ছাড়াও, ২০২৭ সাল থেকে প্রাকৃতিক গ্যাস বা বিদ্যুৎচালিত ৩ চাকার ট্যাক্সি পরিচালনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।