শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দইয়ে হাঁড়ির ওজনে প্রতারণা, ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দইয়ে হাঁড়ির ওজনে প্রতারণা, ১০ হাজার টাকা জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ‘শিলা মিষ্টি বাড়ি‘র দই বিক্রিতে ওজনে কম দিয়ে প্রতারণার প্রমাণ মিলেছে। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অ‌ধিদপ্তরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। অভিযানকালে দেখা যায়, আড়াই কেজি ওজনের দইয়ে হাঁড়ির ওজন প্রায় ১ কেজি। অথচ বিক্রেতা শুধু মাটির হাঁড়ির ওজন ২৫০ গ্রাম বাদ দিয়ে দইয়ের দাম হিসেব করে প্রতারণা করে ক্রেতাদের সাথে। এতে একটি হাঁড়ির দাম নিচ্ছে ১৪০ টাকা। কিন্তু হাঁড়িটি কেনা হয় ১৫–১৮ টাকায়।

এ ছাড়াও একই বাজারের উত্তরা কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার ৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স এআর এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড নামক প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

সাহেদুল আলম/ শায়লা/ দীপ্ত নিউজ