শুক্রবার, মার্চ ২০, ২০২৬
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

তিন বছর পর এক রমজানেই পাওয়া গেল ৫টি জুমা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাধারণত এক মাসে চারটি শুক্রবার থাকে। কিন্তু কখনো কখনো পাঁচটিও মেলে। আর পবিত্র রমজান মাসে শুক্রবার মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর। তবে তিন বছর পর বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেল পাঁচটি জুমা।

সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল পাঁচটি জুমা। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।

এ বছরও মিলছে পাঁচটি জুমা। আজ শুক্রবার, জুমাটি এবারের রমজানের পঞ্চম জুমা। এর আগে দ্বিতীয় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল।

এদিকে আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More