শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

তমা-সুনেরাহকে নিয়ে ফিরছেন নিশো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তমা-সুনেরাহকে নিয়ে ফিরছেন নিশো

ঝড়ো হওয়া তুলে, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এল, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তার ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন ভক্তদের ’বস’ আফরান নিশো।

এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তার নিজেকে জানান দেয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে তাদের ’বস’–এর নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন ’দাগি’ হয়ে ফিরছেন তিনি।

৮ ডিসেম্বর আফরান নিশোর জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ’দাগি’ সিনেমা নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ’দাগি’ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি।

অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, ’এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান, সেই চাপ তিনি নিতে চান না। ’দাগি’ একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, ’মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, ”এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিক–ঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। ’দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

আর যার জন্য ভক্ত–দর্শকদের অপেক্ষা, সেই নিশো কী বলছেন? আফরান নিশো বলেন, ’আমি সমসময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।’

সিনেমার শুটিং সিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।