শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার এখন যাদুঘরে-ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তত্ত্বাবধায়ক সরকার এখন যাদুঘরে-ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার এখন যাদুঘরে। তাই এ নিয়ে কথা বলে লাভ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরো বলেন, হাওয়া ভবন ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি।

সাত বছর পর রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, পানি উন্নয়ন বোর্ড মাঠে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধনকালে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ইতিহাস। তার কথা সবাইকে ভুলে যেতে হবে। সম্মেলন শেষে আবদুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়।