ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্র সংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ‘পালকি পরিবহন’–এর একটি বাস। বিকাল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা নষ্ট হয়ে যায়। ড্রাইভার ও হেলপার গাড়ির চাকা মেরামতের কাজ করছিলেন।

এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা ‘হানিফ পরিবহন‘-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই মারাত্মকভাবে দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাঁচ্চরের রয়েল হসপিটালে ভর্তির ব্যবস্থা করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, বিকাল ৩টা ৫০ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযানে নামে। ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেয়া হয়ে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More