শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা নদীবন্দরে নিয়ম অমান্য করায় দুই লঞ্চের জরিমানা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ঢাকা নদীবন্দরে নিয়ম অমান্য করায় দুই লঞ্চের জরিমানা

সিঁড়িতে রেলিং না থাকাসহ অন্যান্য অসঙ্গতির কারণে ঢাকা নদীবন্দরে যাত্রীবাহী দুটি লঞ্চের জরিমানা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

সিঁড়ির রেলিং না থাকায় ‘এমভি গ্লোরি’র ৩ হাজার টাকা এবং নিয়ম লঙ্ঘন করে বার্থিং করায় ‘এমভি জামাল-৯’র এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নৌ পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিএ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।