মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কি.মি এলাকাজুড়ে যান চলাচলে ধীরগতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে চলছে গাড়ি। ফলে এই মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে উত্তরবঙ্গগামী মহাসড়কে।

এদিকে, বৃষ্টি, অতিরিক্ত যানবাহন চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকাটাঙ্গাইলযমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে চলছে গাড়ি। ফলে এই মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত এই যানজট সৃষ্টি দেয়। মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্তও মহাসড়কে এরকম চিত্র দেখা গেছে।

থেমে থেমে যান চলাচল করায় ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আদিবুল ইসলাম জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। দুএকটি দুর্ঘটনা ও কয়েকটি যানবাহন বিকল হওয়ার কারণে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More