শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রাবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রাবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর

পদ্মা সেতু হয়ে ঢাকা–খুলনা নতুন রুটে ২৪ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ওইদিন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাত্রীবাহী ট্রেন দুইটি উদ্বোধন করবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। খুলনা–ঢাকা–খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল–ঢাকা–বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা বা বেনাপোল পৌঁছানো যাবে।

বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল–ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট। পদ্মা সেতু হয়ে ঢাকা–খুলনা নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের খুলনা যেতে ৫ ঘণ্টা ৩৫ মিনিট এবং বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে।