ঢাকায় শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকাস্থ মাগুরা জেলা শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে আলোচনা করা হয়। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ৩১ দফা বাস্তবায়নে নিজেরা কিভাবে দলের সঙ্গে থাকতে পারবেন, ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন সে বিষয়েও বক্তারা নিজেদের মত তুলে ধরেন।

এর আগে, সভার শুরুতে জুলাই আন্দোলনে দলের শহীদ নেতাকর্মীসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শ্রীপুর উপজেলা থেকে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসঙ্গে বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ তালিকা তৈরি এবং ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কাজ বাস্তবায়নে ‘ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের’ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম–সম্পাদক মো. মিজানুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. জাহিদ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ–সভাপতি খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম–আহ্বায়ক মোশাররফ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদল সহ–সভাপতি পারভেজ মোশাররফ, মাগুরা জেলা ছাত্রদল সাবেক সহ–সভাপতি জামাল শেখ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস‍্য ইঞ্জিনিয়ার সোহাগ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা জিহাদুল ইসলামসহ ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More