শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকায় জেকে বসেছে কনকনে শীত, তাপমাত্রা কত?

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকায় জেকে বসেছে কনকনে শীত, তাপমাত্রা কত?

ইট–পাথরের কনক্রিটের শহর ঢাকায় জেকে বসেছে কনকনে শীত। গত কয়েকমাস দেশের উত্তরাঞ্চলে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের প্রকোপ থাকলেও ঢাকার আবহাওয়া ছিল উষ্ণ। এবার শীতের প্রভাব টের পাচ্ছে রাজধানীবাসী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ছিল ১৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে রাজধানীর মহাখালী, ফার্মগেট, বিজয়স্মরণী, আগারগাঁও, মিরপুর, গুলিস্তান, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মালিবাগ, মগবাজার, রামপুরা ও তেজগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, শীতে রীতিমতো জুবুথবু নিম্ন আয়ের মানুষজন। কনকনে ঠান্ডায় কাঁপুনিতে খেটে খাওয়া মানুষের জীবন–জীবিকা চরমভাবে ব্যাহত। দিনমজুরেরা কাজের ফাঁকে উষ্ণতার খোঁজে আগুন পোহাতে বাধ্য হচ্ছেন।

এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।