Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি! নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকায় আসছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

Adib Jamalপ্রকাশ :
ঢাকায় আসছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

 

চার দিনের সফরে আগামী ১২ আগস্ট বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুইজন সদস্য। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

সূত্র জানায়, কংগ্রেস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোএ সঙ্গেও বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬–৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

 

আল/দীপ্ত সংবাদ